রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরের মুছাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- রাজধানীর হাজারীবাগ ঝাউলাঠি চৌরাস্তা এলাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী খলিল মিয়ার ছেলে আশিক (১২) ও আরিয়ান (১০)।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাতে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

নিহতদের মামাতো ভাই রোহান জানান, দুপুরে পরিবারসহ ফুপুর বাড়িতে বেড়াতে আসে তারা। বিকেলে ব্যাডমিনটন খেলার সময় শরীরে বালু লাগায় তিনি ও আশিক-আরিয়ান তিনজন মিলে পুকুরে গোসল করতে নামেন। এ সময় আশিক ও আরিয়ান সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে তিনি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়রা সন্ধ্যার দিকে পুকুর থেকে আরিয়ানকে মৃত অবস্থায় উদ্ধার করে। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতের দিকে আশিকের মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, সন্ধ্যার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবে। নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ