রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

শরীফ উসমান হাদীর ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শরীফ উসমান হাদী ছিলেন একজন সাহসী, স্পষ্টভাষী ও জনস্বার্থে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সমাজ ও রাষ্ট্রের ন্যায়সংগত অধিকার আদায়ে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে দেশ একজন চিন্তাশীল ও সংগ্রামী কণ্ঠস্বর হারালো।

নেতৃবৃন্দ আরও বলেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ