রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

পীর জুলফিকার নকশবন্দীর ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ববিখ্যাত বুজুর্গ, ইসলামি আত্মশুদ্ধি ও তাসাউফের পথিকৃৎ, পীরে কামেল হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দী রহ.-এর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে।

রোববার (১৪ ডিসেম্বর) এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, হযরত পীর জুলফিকার নকশবন্দী রহ.ছিলেন ইলম ও ইরফান, তাকওয়া ও তাযকিয়ার এক উজ্জ্বল বাতিঘর। তাঁর ইন্তেকালে পুরো উম্মত একজন বিশুদ্ধ আকীদার আধ্যাত্মিক রাহবারকে হারাল।

তারা বলেন, তাঁর ইলমি, রুহানী ও আত্মশুদ্ধিমূলক কার্যক্রম বাংলাদেশসহ উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষের অন্তরে নব জাগরণ সৃষ্টি করেছে। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত মুরিদ, মুহিব্বীন ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচু মাকাম দান করুন। আমিন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ