রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

মাহফিলে ব্রেন স্ট্রোক, হাসপাতালে মারা গেলেন বক্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোরআনের মাহফিলে বয়ানের সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মাওলানা ফরিদুল ইসলাম (৪০) নামে এক বক্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (৮ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে শনিবার রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া এলাকার একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআন মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য শুরু করেন তিনি। বয়ানের কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে ঢলে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মৃত্যুবরণ করেন।

মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন। পাশাপাশি ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন।

সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা এবং পরে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি আড়াই বছর বয়সী একমাত্র এক পুত্র সন্তানের জনক ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ