রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

দুই বিশিষ্ট আলেমের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে শুরার সদস্য, জামিয়া হোসাইনিয়া ফয়জুল উলুম মউ (দূর্গাপুর, নেত্রকোনা) মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আবদুল কুদ্দুস ২৮ নভেম্বর ২০২৫ ঈ. (শুক্রবার) দিবাগত রাত ৪টায় এবং ২৯নভেম্বর শনিবার দুপুরে রাজধানীর মানিকনগর জামিয়া ইসহাকিয়ার মুহতামিম হযরত মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা কাসেমী হযরত মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর ভাই এবং জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ছিলেন।

তাঁদের ইন্তেকালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান., সহ-সভাপতিবৃন্দ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাহেব এবং সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

বেফাক নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, মাওলানা আবদুল কুদ্দুস ও মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী মুখলিস ও বিজ্ঞ আলেমেদীন ছিলেন। কর্মজীবনে ইসলামী কার্যক্রমের নানা অঙ্গনে তাঁরা প্রশংসনীয় অবদান রেখেছেন। বহু গুণের অধিকারী এই দুই বুযুর্গ আলেম অসংখ্য ছাত্র ও ভক্ত রেখে গেছেন।

বেফাকের মুরব্বিগণ মরহুমন্বয়ের মাগফিরাত ও জান্নাতে উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন। তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট মরহুমন্বয়ের জন্য বিশেষ দোয়ার আবেদন জানান।

আল্লাহ রাব্বুল আলামীন তাঁদের পরিবার-পরিজনকে সবরে জামীল দান করুন, তাঁদের যাবতীয় খিদমত কবুল ও মঞ্জুর করুন এবং তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমিন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ