শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
করপোরেট নেতৃত্বে নববী আদর্শ: কয়েকটি নমুনা ইরানে ৪৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা জানুয়ারিতে কওমি মাদরাসা অনাবাসিক হলে বিপন্ন হবে গরিব তালিবে ইলমরা আহলে হকের রাজনীতিতে গালি নয়, চাই সংলাপ ও ইহতিরাম নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস

ভূমিকম্পে প্রাণ গেল হাফেজ ওমর ও তার বাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) হওয়া ভয়াবহ ভূমিকম্পে সব মিলিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নরসিংদীতে এক হাফেজ শিশু ও তার বাবাও মারা গেছেন।

জেলা প্রশাসক কার্যালয়ে সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি গ্রামে ভবনের দেয়াল ধসে আট বছরের শিশু হাফেজ ওমর ফারুক নিহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা দেলোয়ার হোসেনও মারা যান।

শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামে গাছ থেকে পড়ে ফোরকান (৩৫) নামে এক ব্যক্তি প্রাণ হারান। পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাজম আলী (৭৫) এবং ডাঙ্গা ইউনিয়নের নাসির উদ্দীন (৬৫) নামের আরও দুই বৃদ্ধও ভূমিকম্পে মৃত্যুবরণ করেছেন।

ভূমিকম্পের কারণে নরসিংদী শহরের পাশাপাশি পলাশ, শিবপুর, রায়পুরা, মনোহরদী, বেলাবো ও মাধবদী এলাকায় অনেক ভবন ফেটে বা হেলে পড়েছে। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিদ্যুৎ সরবরাহ স্থগিত রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ