রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

ভূমিকম্পে হতাহতদের প্রতি খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে মাঝারি মাত্রার ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস।

আজ শুক্রবার ২১ নভেম্বর এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সকালে দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে যে তীব্র ঝাকুনি অনুভূত হয়েছে তা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়াতে ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় এর ব্যাপক প্রভাব পড়েছে। এতে করে ঢাকা সহ সারাদেশে অন্তত ৬ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি বিল্ডিং সামান্য হেলে পড়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আজকের ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। ক্ষতিগ্রস্থদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। হতাহত ও ক্ষতিগ্রস্থদের প্রতি সহযোগীতার হাত বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। গত এক দশকে এখানে বারবার ভূমিকম্প হলেও ভবিষ্যৎ বড় ঝুঁকি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করায় আমরা উদ্বেগ প্রকাশ করছি।

ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও এটি মহান আল্লাহর পক্ষ থেকে বিশাল সতর্কবার্তা এবং মানুষের পাপ ও অন্যায়ের ফলস্বরূপ ঘটে। এটি মানুষকে তাদের কৃতকর্ম শুধরে নিতে এবং আল্লাহর কাছে তওবা করার আহ্বান জানায়। পাশাপাশি ঘন ঘন ভূমিকম্পকে হাদীসে কিয়ামতের একটি পূর্বাভাসও হিসেবে বিবেচনা করা হয়। আমাদেরকে ভবিষ্যতে বড় বিপর্যয় থেকে রক্ষা পেতে বিল্ডিং কোড মেনে চলা, যথাযথ সচেতনতা ও প্রস্তুতির পাশাপাশি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে নিরাপদ রাখুন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ