রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

সিলেটের প্রবীণ আলেম মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের প্রবীণ আলেম ও গোয়াইনঘাটের দারুস সালাম লাফনাউট মাদরাসার দীর্ঘদিনের শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

লাফনাউট মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল কারীম গণমাধ্যমকে বলেন, বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শায়খ রায়গড়ী। সর্বশেষ গতকাল শরীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তাকে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। আজ সকাল ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ীর নামাজে জানাজা আজ বাদ আসর লাফনাউট মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ