রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

‘জাতি একজন প্রবীণ আলেম ও বিজ্ঞ অভিভাবককে হারাল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের  সভাপতি, বর্ষীয়ান আলেমে দ্বীন মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, তিনি ছিলেন দেশের ইলমি, রুহানি ও রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দীনের খেদমতে আজীবন নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রবীণ আলেম ও বিজ্ঞ অভিভাবককে হারাল।

তাঁরা মহান আল্লাহর দরবারে  মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন এবং তাঁর পরিবার, ছাত্র ও অনুসারীদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ