রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে মুফতি সালমান আহমাদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রখ্যাত আলেম, আল হাইয়্যাতুল উলয়ার নির্বাহী সদস্য এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমাদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক শোক বার্তায় মুফতি সালমান আহমাদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মুফতি সালমান আহমাদ বলেন, মাওলানা নুরুল হুদা ফয়েজী ছিলেন একজন যুগ সচেতন আলেমে দীন। তিনি দীনের নানা অঙ্গনে বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন। ইসলামি রাজনীতির শীর্ষ ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও কুরআনে কারিমের খেদমতে তিনি অনেক বড় ভূমিকা পালন করেন। দোয়া করি আল্লাহ তায়ালা তাঁর এসব খেদমত কবুল করে তাঁকে জান্নাতের আলা মাকাম দান করুন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির রাজাপুরের গালুয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর নামাজে জানাজা আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ