রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

‘তিনবারের বিশ্বজয় হাফেজ সাইফুর রহমান ত্বকীকে স্মরণীয় করে রাখবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া তিনবারের বিশ্বজয়ী হাফেজ দেশের উজ্জ্বল নক্ষত্র হাফেজ সাইফুর রহমান ত্বকী আজ ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ১০টায় গত কয়েকদিন ডেঙ্গুজরে আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ইন্তেকালে আজ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) -এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকামের জন্য দোয়া করেন।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, তিনবারের বিশ্বজয়ী কুরআনের এই তারকা হাফেজ সাইফুর রহমান ত্বকী ছিলেন বাংলাদেশের গর্ব। ২০১৪ সালে এনটিভির কুরআনের আলো প্রতিযোগিতায় প্রায় ৩০ হাজার প্রতিযোগীর মধ্যে প্রথম হয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণ করেন। তারপরের অধ্যায় ছিল আরও গৌরবান্বিত। ২০১৭ সালে কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয়, একই বছরে বাহরাইনে তৃতীয় এবং ২০১৯ সালে জর্ডানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। যা তাঁকে স্মরণীয় করে রাখবে।

তিনি আরও বলেন, বিশ্বজয়ী হাফেজের চেতনা ধারণ বাংলাদেশে কুরআনের মর্যাদা আরো উঁচুতে নিয়ে যেতে হবে। কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের বুকে আরো একবার দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমাদের দৃঢ় শপথ নিতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ