রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

হাফেজ ত্বকীর মৃত্যুতে মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়ন ডালপা এলাকার মাওলানা বদিউল আলমের সন্তান বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর (২৫) ইন্তেকালে মুরাদনগর উপজেলা কওমি তরুণ উলামা পরিষদ গভীর শোক প্রকাশ করেছে।

হাফেজ ত্বকী আজ ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় একটি রাজধানীর মুগদা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সেবামূলক সমাজিক ও অরাজনৈতিক দ্বীনি সংগঠন মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের শুরা সদস্যদের পক্ষ থেকে মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার এই শোক জানান।

হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ ঢাকা থেকে হিফজ সম্পন্ন করেছিলেন এবং এই প্রতিষ্ঠান থেকে একাধিকবার কোরআন প্রতিযোগীতায় বিজয়ী হয়েছিলেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করছিলেন।

বিশ্বজয়ী এই হাফেজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এক পর্যায়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।

মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদ এর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁহার শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ