রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের অন্যতম সদস্য মাওলানা খুরশিদ আলম কাসেমীর সম্মানিত পিতা আলী হায়দার শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল তিনটায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ছিলেন শতবর্ষী এক ইবাদতগুজার ও বুজর্গ ব্যক্তিত্ব। জীবনের শেষ সময় অধিকাংশ সময় ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করেছেন। প্রতি তিন-চার দিন পর পর তিনি পবিত্র কুরআনের খতম করতেন। তিনি সাত পুত্র ও তিন কন্যার জনক ছিলেন। তাঁদের মধ্যে মাওলানা খুরশিদ আলম কাসেমী জ্যেষ্ঠ সন্তান।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন— আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা প্রদান করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ