রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইল-ঢাকা রেললাইনে কালনা-কামঠানা এলাকায় ‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। রিয়াজুল লোহাগড়া উপজেলার মোড়চা উত্তরপাড়ার ফজলুল হক মোল্যার ছেলে। তার মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ‘রূপসী বাংলা’ ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে লোহাগড়ার কালনা-কামঠানা এলাকায় পৌঁছালে রেললাইনে দাঁড়িয়ে থাকা যুবক রিয়াজুল ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে নিহত হন। তার মাথা, পাসহ বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে।

প্রত্যক্ষদর্শীসহ লোহাগড়া রেলওয়ে স্টেশন মাস্টার মিহির বালা বলেন, রিয়াজুল নামের ওই ব্যক্তিটি ট্রেন আসার সময় কানে হাত দিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে অনেকে দেখেছেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়েন তিনি। এটি  আত্মহত্যাও হতে পারে। তবে, তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

এদিকে রিয়াজুল আত্মহত্যা করেছেন কিনা বিষয়টি তার পরিবার তাৎক্ষণিক জানাতে পারেনি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ