রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

 ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাগুরার শ্রীপুর উপজেলায় একটি মসজিদে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মদ কাজী মুক্তার উদ্দিন (৭১) নামে এক ইমাম নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ফরিদপুর-মাগুরা মহাসড়কের কছুন্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা রামনগর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে ফজরের নামাজ পড়ানোর উদ্দেশে বাড়ি থেকে বের হন মুক্তার উদ্দিন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহাগ মৃত ঘোষণা করেন।

মাগুরা রামনগর হাইওয়ে থানা পুলিশ ওসি আলমগীর কবীর বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রবীণ এই ইমাম দীর্ঘদিন ধরে এলাকার একটি মসজিদে ইমামতি করছিলেন। তার মৃত্যুর খবরে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ