রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

 সাপের কামড়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে সানজিদা খানম (১২) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সানজিদা খানম লোহাগড়া উপজেলার করফা গ্রামের রোমান ভুঁইয়ার মেয়ে। সে তার মামাবাড়ি ডিগ্রিরচর গ্রামের একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা নামে ওই শিশুটি ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে তার মামা বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। মঙ্গলবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে সানজিদা। পরে রাত ১টার দিকে তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। এরপর বুধবার ভোর রাত ৪টার দিকে জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার জানান, বুধবার ভোর ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ