রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট আলেম ও দাঈ শায়খ আহমাদুল্লাহ। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত আফগান জনগণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ এই মানবিক বিপর্যয় নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। 

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে ছয়শোর অধিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছি, নিহতদের তিনি ক্ষমা করুন। তাদের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও ধৈর্য ধারণের তাওফিক দিন। আহতদের দ্রুত আরোগ্য দান করুন। এই রকম ভয়াবহ দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন।’

শায়খ আহমাদুল্লাহর এই মানবিক বার্তায় হাজারো মানুষ কমেন্ট ও শেয়ার করে একাত্মতা প্রকাশ করেছেন। অনেকে এই মর্মান্তিক ঘটনায় দোয়ার মাধ্যমে অংশগ্রহণ করার আহ্বানও জানিয়েছেন।

গতকাল রোববার গভীর রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চল একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। আল জাজিরার তথ্যমতে, পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও নানগারহারে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০০ জন নিহত হয়েছেন।

এই ভয়াবহ দুর্যোগে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং জরুরি ত্রাণ ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ সরবরাহ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমানে, ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জরুরি মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ