রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানীর ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 
মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সী এই প্রবীণ রাজনৈতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মেজো ছেলে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ এই মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। 

গত ২১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাফেজ রুহুল আমিন মাদানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

হাফেজ রুহুর আমিন মাদানীর জানাজার নামাজ আজ বুধবার বিকেল ৩টায় তার নিজ গ্রামের বাড়ি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চকপাঁচপাড়া মাদরাসা ও কারিগরি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানা যায়, হাফেজ রুহুল আমিন মাদানী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে ১৯৯৬ সালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৮ সালের নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রখ্যাত আলেম ও সমাজসেবক হিসেবেও পরিচিত ছিলেন। ছাত্র জীবনে তিনি পাকিস্তান থেকে কোরআনের হাফেজ হন। এরপর মদীনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ