রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুতবা পছন্দ হয়নি, এজন্য মসজিদে ঢুকে ইমামকে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় মোল্লা বাড়ি জামে মসজিদে। মসজিদের ইমাম মাওলানা আ. ন.ম. নূরুর রহমান মাদানীকে কুপিয়ে জখম করেছেন বিল্লাল হোসেন নামে এক মুসল্লি। পরে মুসল্লিরা চাপাতিসহ তাকে আটক করেছে। গুরুতর আহত ইমামকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়।

শুক্রবার (১১ জুলাই ) দুপুর ২টায় শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশে ঘটনাস্থলে এসে উত্তেজিত মুসল্লিদের শান্ত করেন। পরে স্থানীয় দের হস্তক্ষেপে হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। হামলাকারী বিল্লাল হোসেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে হঠাৎ করেই মো. বিল্লাল হোসেন (৫০) নামের এক তরকারি বিক্রেতা মসজিদের ভেতরে প্রবেশ করে জুমার ইমামকে লক্ষ্যে করেয দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে এলোপাথরি কোপাতে থাকেন। কোপের আঘাতে ইমাম মুফতি নূরুর রহমান মাদানীর কানের গোড়া ও গালের অংশসহ কেটে যায়। উপস্থিত মুসল্লিরা হামলাকারীকে তাৎক্ষণিক আটক করে চাপাতিসহ পুলিশের হাতে সোপর্দ করেন।

স্থানীয়রা বলেন, নামাজের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে ইমাম সাহেব খুতবা দিতে থাকেন। খুতবার বাংলা অনুবাদ অভিযুক্ত ব্যক্তির মনপূত হয়নি বলে মন্তব্য করেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, আসামিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ