রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

‘চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যায় পুরো জাতি স্তম্ভিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, পুরান ঢাকার এক ভাঙারি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে যুবদলের সন্ত্রাসী কর্তৃক পাথর মেরে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পুরো জাতি আজ স্তম্ভিত ও বাকরুদ্ধ। সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ, নির্মম ও নিষ্ঠুর তা ভাষায় ব্যক্ত করার মতো নয়। যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কী মেসেজ দিতে চায় তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে। যারা দিনেও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিভোর সেই ক্ষমতাপ্রেমি বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতায় গিয়ে কী করবে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে। আমরা এ জঘন্য, নারকীয় হত্যার তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ ও ধিক্কার জানাই। সেই সাথে সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্যে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

শুক্রবার (১১ জুলাই) বিকালে আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর ও থানা দায়িত্বশীলের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আরও বলেন, ২৮ জুন ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের পর দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ওপর হামলার খবর পাওয়া যাচ্ছে। যা কেবল ফ্যাসিবাদ হাসিনা ও আওয়ামী লীগের চরিত্রের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, পুরান ঢাকার ভিডিও আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক নির্মম হত্যাযজ্ঞ থেকে কোনো অংশে কম নয়। বিএনপি যদি তাদের সন্ত্রাসীদের থামাতে ব্যর্থ হয় তাহলে এর পরিণাম শুভ হবে না।

যৌথসভায় আরও বক্তব্য রাখেন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ