বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

শরীয়তপুরে শীর্ষ আলেম মাওলানা আব্দুল বাতেন ফরিদীর ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শরীয়তপুরের প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ নশাসন কাওমিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম ও বাংলাদেশ ফরায়েজী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস হাফেজ মাওলানা আব্দুল বাতেন ফরিদী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
মরহুম মাওলানা আব্দুল বাতেন ফরিদী একজন নিবেদিতপ্রাণ আলেমে দীন ছিলেন। শরীয়তপুরে ইসলামি শিক্ষা বিস্তার, তরবিয়াত ও সমাজ সংস্কারে তাঁর অবদান ছিল অনন্য। তিনি বহু যুগ ধরে ছাত্রদের হাদিসের দরস দান করে আসছিলেন এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

শুক্রবার (২৭ জুন) বাদ জুমা নশাসন কাওমিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন উলামায়ে কেরাম, ছাত্র, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মুসলমান। 

তাঁর মৃত্যুতে শরীয়তপুরে শোকের ছায়া নেমে এসেছে। তারা এক আলোকবর্তিকা এবং প্রকৃত দ্বীনদার শিক্ষককে হারিয়েছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ