বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা ছাত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনার কেন্দুয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার গরাডোবা ইউনিয়নের ডুমডী গ্রামে বজ্রপাতে মীম আক্তার (১৪) নামে এক ষষ্ঠ শ্রেণির মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়।

মীম ওয়াই হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল। সে ডুমডী গ্রামের আলী ইসলাম ও রীনা আক্তারের মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মীম দুপুরের দিকে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যায়। এমন সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে বজ্রপাতে সে মাঠেই মারা যায়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, উপজেলার ডুমডী গ্রামের মীম নামের এক মাদরাসা শিক্ষার্থী  বজ্রপাতে মারা গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ