ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। শনিবার (১০ মে) ভোরে বনানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মুস্তাফা জামান আব্বাসী মেয়ে শারমিনী আব্বাসী তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। গতকাল শুক্রবার হঠাৎ তার শারীরিক অসুস্থতা বেড়ে যায়। শ্বাসকষ্ট সমস্যা দেখা দিলে বনানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসারত অবস্থায় ভোর সাড়ে পাঁচটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের এক প্রখ্যাত সংগীত পরিবারের সন্তান। বাবা আব্বাসউদ্দীন আহমদ পল্লিগীতির কিংবদন্তি শিল্পী। এ দেশের পল্লিসংগীতকে তিনিই প্রথম বিশ্বের দেশে দেশে জনপ্রিয় করেছেন। চাচা আব্দুল করিম ছিলেন পল্লিগীতি ও ভাওয়াইয়া–ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা