বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উপমহাদেশের প্রথিতযশা আলেমেদ্বীন, সুসাহিত্যিক, বহুগ্রন্থপ্রণেতা, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও  মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। 

তিনি গতকাল রাত ১২টায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন – ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। ব্যক্তিজীবনে তিনি দুই পুত্র, পাঁচ কন্যার জনক।

আজ (৩ মে) শনিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইসলামী শিক্ষা আন্দোলনের এক অনন্য ব্যক্তিত্ব মরহুম আল্লামা সুলতান যওক নদভী বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। 

নেতৃদ্বয় আরও বলেন,তাঁর শিক্ষা সংক্রাস্ত গবেষণাপত্র, লেখনী ও মানোত্তীর্ণ সাহিত্যকর্ম জাতির অমূল্য সম্পদ। তাঁর অবদান জাতি বহুকাল স্মরণ রাখবে। 

খেলাফত মজলিসের আমীর ও  মহাসচিব ড. আহমদ আবদুল কাদের মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকাম প্রার্থনা করে। পাশাপাশি তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ