বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

আল্লামা সুলতান যওকের জানাজা বিকেল ৪টায়, দাফন দারুল মাআরিফে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ আলেম, চট্টগ্রাম দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর জানাজার সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে। 

শনিবার (৩ মে) বিকেল ৪টায় দারুল মাআরিফ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিজ প্রতিষ্ঠিত এই মাদরাসার আঙ্গিনাতেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। 

আল্লামা সুলতান যওক নদভী শুক্রবার (২ মে) দিবাগত রাত ১২টার পর ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

এর আগে, গত ১৮ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

এদিকে আল্লামা সুলতান যওকের ইন্তেকালে দেশের আলেম-উলামা ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ বিশিষ্টজনেরা শোক জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ