মাসউদুল কাদির
হাজারো আলেমের উস্তাজ পটিয়ার ইতিহাসে মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর আল্লামা আব্দুল মান্নান দানেশ রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পটিয়ায় হুজুরের অনেক সাহচর্য পেয়েছি। তিনি উঁচু মানের কবিতা লিখতেন। উর্দু ফার্সি কবিতায় লিখতে শিক্ষার্থীদের উৎসাহ দিতেন। আমার বাংলা ছড়া-কবিতা দেখেও অনেক প্রশংসা করেছিলেন। ২০০৬ সালের দিকে হযরত আব্দুল মান্নান দানেশ রহমতুল্লাহি আলাইহির তত্ত্বাবধানে অনেক শিক্ষার্থী কবিতা চর্চায় এমনকি বাংলা ভাষায় বিভিন্ন ধরনের লেখালেখিতে অভ্যস্ত হয়ে উঠেছিল। এদের অনেকেই এখন বড় কীর্তিমান। নিজ নিজ জায়গায় আলো ছড়াচ্ছেন।