বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি রহ এর ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া।


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

হজরত হাফেজ্জি হুজুর রহ. এর কনিষ্ঠ পুত্র,বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর, হেফাজতে ইসলামের নায়েবে আমির, জামিয়া নূরিয়া কামরাঙ্গিরচর মাদরাসার মুহতামিম হজরত মাওলানা হাফেজ কারী আতাউল্লাহ হাফেজ্জি আজ জুমার আজানের কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পক্ষ থেকে  সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব এবং মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাহেব এক শোকবার্তা প্রদান করেন।

শোকবার্তায় তাঁরা বলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জির মৃত্যুতে ইসলামী অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হবে না। তিনি দীনি ময়দানে একজন নিরলস কর্মবীর হিসাবে বিশাল ভূমিকা রেখে গেছেন। বেফাকের মুরব্বিদের পক্ষ থেকে মরহুমের মাগফিরাত এবং জান্নাতে তাঁর উচ্চ মাকাম কামনা করে, মরহুমের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ