সুদীর্ঘ ৭০ বছর ধরে বুখারী শরীফের দরস দানের বিরল কৃতিত্বের অধিকারী, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, আজ বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮ টার সময় জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯২ বছর। আজ বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলার সোনাসার বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠà¦