বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মুফতি মাহবুবুর রহমান

|| হাসান আল মাহমুদ ||

নরসিংদীতে জুমার খুতবার আগে দাঁড়ানো থেকে স্ট্রোক করে পড়ে যান, তারপর ইমামের মৃত্যু ঘটেছে। ইমামের নাম মুফতি মাহবুবুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৯.০০ টার সময় ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেন তিনি।

ইমাম মুফতি মাহবুবুর রহমান রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার গত বছরের (২০২৩) ইফতা ফারেগ ছাত্র ছিলেন। তার বাড়ী নেত্রকোনা।

শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি মাহফুজুল হক কাসেমী আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মাহফুজুল হক কাসেমী মরহুম এই ছাত্রকে নরসিংদীতে এক মাদরাসার মুহতামিম ও মসজিদের ইমাম-খতীব হিসেবে খেদমত দিয়েছিলেন। হুজুর ছিলেন তার মুরব্বী। আজ জুমার নামাজের খুতবা শেষ করে মুসল্লীদের সুন্নাত পড়তে বলেন। অত:পর দাঁড়ানো থেকে পড়ে যান। মসজিদ কমিটি প্রাথমিক পর্যায়ে তার পরিবারের মোবাইল নাম্বার না পাওয়ায় মাদরাসাটির মুহতামিম সাহেবের সাথে যোগাযোগ করেন এবং পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসকগণ ঢাকায় রেফার করেন। ঢাকার শ্যামলীর নিউরোসায়েন্স হাসপাতালে আনার পর তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান। ডাক্তারগণ ব্রেন স্ট্রোক বলে অভিহিত করেন।

এদিকে মুফতি মাহবুবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসায়। তার মৃত্যুতে মাদরাসাটির মুহতামিম মুফতি মাহফুজুল হক কাসেমী, অন্যান্য শিক্ষক ও ছাত্রবৃন্দ গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ