বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

প্রবীণ সাংবাদিক অধ্যাপক আবদুল গফুরের ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, খ্যাতিমান সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের ফিচার সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

আজ এক শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, অধ্যাপক আবদুল গফুর একজন সুসাহিত্যিক ও প্রথিতযশা সাংবাদিক ছিলেন। ভাষা আন্দোলনের মুখপত্র সৈনিক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও সজ্জন ছিলেন। ইসলামিক তাহজীব তামাদ্দুন প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন অগ্রসেনানী। তিনি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ ছিলেন। তাঁর ইন্তেকালে দেশবাসী একজন অভিভাবক ও বরেণ্য ব্যক্তিকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

নেতৃদ্বয় মরহুম আবদুল গফুরের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানান। সেইসাথে পরিবার পরিজনকে যেন আল্লাহ পাক সবর করার তৌফিক দান করেন, আমীন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ