বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

পাকিস্তানের প্রবীণ আলেম আনোয়ার বাদখশানী ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা মুহাম্মদ আনোয়ার বদখশানী

|| নুর আলম সিদ্দিকী ||

পাকিস্তানের করাচিতে অবস্থিত জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার (বান্নূরী টাউন) শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ আনোয়ার বদখশানী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রভুর ডাকে সাড়া দেন।

জানা যায়, তিনি বেশ কয়েকদিন গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েচিল ৮৩ বছর। তিনি বান্নূরী রাহ. এর খাছ শাগরিদ।

মাওলানা বদখশানীর ইন্তেকালে শোক প্রকাশ করে দোয়া মাগফিরাত কামনা করেছেন জামিয়া বানুরিয়া ইসলামিয়ার সভাপতি ডক্টর মাওলানা নোমান নাঈম ও নায়েবে মুহতামিম মাওলানা ফারহান নাঈমসহ জামিয়ার প্রশাসন, ছাত্র-শিক্ষকগণ।

এদিকে মাওলানা বদখশানীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

শোক বার্তায় তিনি বলেন, উর্দু, আরবি এবং ফারসিতে মরহুম মাওলানার লেখণীর মাধ্যমে বিশ্বে ইসলামের বাণী প্রচার হয়েছে। আমি তার পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র ও সহযোগীদের প্রতি সমবেদনা জানিয়ে সবর করার আহ্বান করছি।

সূত্র: এআরওয়াই নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ