বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (৫৫) আজ জুমার পরে ঢাকার মিডফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের শহিদুল ইসলাম কবির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, তিনি ঢাকা জেলা দক্ষিণের কেরাণীগঞ্জে সাংগঠনিক কর্মসূচি সদস্য প্রশিক্ষণ কর্মশালায় আলোচনাকালে অসুস্থবোধ করলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাচলাকালে জুমার নামাজের পর বেলা ৩.৪৫ মি. তিনি ইন্তেকালে করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের ইন্তেকালের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ তার লাশ দেখতে মিডফোর্ড হাসপাতালে ছুঁটে যান।

এদিকে অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকালে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ