রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে…

পিএইচপি কুরআনের আলোর বিচারক মাওলানা আবু ইউসুফ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলোর বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

শনিবার ( ২৩ মার্চ  ) সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যানসারে আক্রান্ত ছিলেন মাওলানা আবু ইউসুফ।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পিএইচপি কুরআনের আলোর উপস্থাপক শাহ ইফতেখার তারিক।

হাফেজ মাওলানা আবু ইউসুফের লাশ এখনো দেশে আনা হয়নি। দেশে নিয়ে আসার পর তার জানাজা ও দাফন-কাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ছাড়াও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ছিলেন অকৃত্রিম কুরআন প্রেমিক হাফেজ মাওলানা আবু ইউসুফ।

জানা যায়, গতকাল শুক্রবার দিল্লির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ( আইসিইউ ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। সেখানে আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় এই ইসলামী চিন্তাবিদ।

আগামীকাল রোববার তার মরদেহ দেশে আনার কথা রয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে গ্রামের বাড়ি চাঁদপুরে দাফন করার কথা রয়েছে কুরআনের আলোর এই আলোকিত মানুষকে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ