রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

ঢাকার মতিঝিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল হাশেমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাশফিন>>

ঢাকার জামিআ দারুল উলূম মতিঝিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল, মতিঝিল মসজিদ ওয়াকফ এস্টেট এর ৩০ বছরের ইমাম ও খতিব মাওলানা আবুল হাশেম ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন 

জানা যায়, আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে রাজধানী ঢাকার কাকরাইল ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  ইন্তেকাল করেছেন।

ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬১ বছর। এ সময় তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, হাজার হাজার ছাত্র ও অসংখ্য ভক্ত রেখে গেছেন।

মাওলানা আবুল হাশেম ৩৪ বছর যাবত হাদিসের খেদমত করে আসছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন বিদ্যাগন্জ এলাকায়।

তার পরিবার ও মাদরাসা সূত্রে জানা যায়, আগামীকাল সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় বিদ্যাগঞ্জে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর নিজ এলাকা চকপাড়াতে তাকে সমাহিত করা হবে। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ