রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে জাতীয় ইমাম ও খতীব সংস্থার শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক, হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর হামীদুর রহমান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন মরহুম প্রফেসর হামিদুর রহমানের ইন্তেকালে জাতি উম্মাহ দরদি একজন রাহবারকে হারালো, তার ইন্তেকালে পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তিনি ছিলেন অত্র অঞ্চলের সাধারণ মানুষের জন্য একজন ধর্মীয় অবিভাবক এবং হাজারো আলেম উলামার রাহবার ও উম্মাহর জন্য অমূল্য এক সম্পদ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেন নেতৃবৃন্দ।

বিবৃতিতে সাক্ষর করেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের আহবায়ক মুফতি আবু তাহের আল মাদানি, সদস্য সচিব, মুফতি ওমর আল ফারুক সিরাজী, যুগ্ম সদস্য সচিব, মাওলানা মু. আতাউর রহমান আলমপুরী, যুগ্ম আহবায়ক মাওলানা আনোয়ার শাহ আনসারী, যুগ্ম আহবায়ক, মাওলানা কাজি হারুন জমিরী, যুগ্ম সদস্য সচিব, মাওলানা আবু আয়মান, যুগ্ম সদস্য সচিব, মাওলানা আমিনুল ইসলাম মারুফ প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ