রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

কিশোরগঞ্জের প্রবীণ আলেম মাওলানা নুর উদ্দীন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের নিকলি উপজেলার ছাতিরচর গ্রামের প্রবীণ আলেম মাওলানা নুর উদ্দীন (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

১০ সেপ্টেম্বর (রবিবার) রাত ১২ টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত এই আলেমে দীনের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি ১ ছেলে ৪ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য ছাত্র ও গুনগ্রাহী রেখে গেছেন।

১১ সেপ্টেম্বর সোমবার বাদ জোহর মাওলানা নুর উদ্দীন প্রতিষ্ঠিত ছাতিরচর মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমের ছেলে হাফেজ ইমাম উদ্দীন জানাজা নামাজের ইমামতি করবেন। জানাজা শেষে অত্র মাদরাসার পাশে অবস্থিত স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাওলানা নুরউদ্দীন ছাতিরচর মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম ছিলেন। কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়া মাদরাসা থেকে ফারেগ এ কুরআনের খাদেমকে ছাতিরচরের প্রথম আলেম হিসেবে জানতেন এলাকাবাসী। তার হাত ধরে ছাতিরচরসহ আশপাশের এলাকায় হাজার হাজার আলেম ও হাফেজে কুরআন তৈরি হয়েছে। তিনি একাধিক মাদরাসার প্রতিষ্ঠাতা ও সহযোগী ছিলেন। এলাকার মসজিদ মাদরাসা ও আলেম উলামাতের সুপরামর্শক ছিলেন। মুয়িন ও সহযোগী ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ