লাইফস্টাইল ডেস্ক:
টানা বৃষ্টির পর অনেকেরই বাড়ির চারপাশে এবং ঘরের ভেতরে ভ্যাপসা ও স্যাঁতসেঁতে গন্ধের সমস্যা দেখা দেয়। বর্ষাকালে পর্যাপ্ত রোদ না থাকায় আর্দ্রতা বেড়ে যায়, যার কারণে ঘরে দুর্গন্ধ জমে থাকতে পারে। এ সময় হাতের কাছে এয়ার ফ্রেশনার না থাকলেও মাত্র দুটি সাধারণ উপকরণ লেবুর খোসা ও তেজপাতা ব্যবহার করে সহজেই ঘরকে সতেজ রাখা সম্ভব।
কীভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে প্রয়োজনমতো জল নিয়ে তাতে একটি পাতিলেবুর খোসা কয়েক টুকরো করে এবং ২-৩টি তেজপাতা দিন। এরপর মিশ্রণটি চুলায় বসিয়ে ফুটিয়ে নিন। জল ফুটতে শুরু করলে লেবু ও তেজপাতার প্রাকৃতিক সুগন্ধ বাষ্পের সঙ্গে ঘরের চারদিকে ছড়িয়ে পড়বে। এতে ঘরের অস্বস্তিকর গন্ধ অনেকটাই কমে যেতে পারে এবং পরিবেশ আরও সতেজ à
