বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

শুধু ঘুম পায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নাজমুল হাসান||

অনেক কর্মজীবী মানুষ দুপুরে খাবার পর ঘুম ঘুম অনুভব করেন, ফলে কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা মূলত অনিয়মিত ঘুম, শারীরিক দুর্বলতা এবং একঘেয়ে কর্মপরিবেশের কারণে হয়ে থাকে। তবে কিছু সহজ অভ্যাস অনুসরণ করলে এ সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব।

প্রথমেই প্রয়োজন পর্যাপ্ত ঘুম। প্রতিদিন অন্তত আট ঘণ্টা ঘুম না হলে শরীর ক্লান্ত থাকে এবং পরদিন কর্মস্থলে ঝিমুনি আসে। তাই নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করা জরুরি।

এ ছাড়া নিয়মিত ব্যায়াম করা ঘুম ঘুম ভাব দূর করতে কার্যকর ভূমিকা রাখে। প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম শরীরকে চাঙা রাখে এবং মনোযোগ বাড়ায়।

অফিসে কাজের ফাঁকে কিছুক্ষণ বিরতি নেওয়াও উপকারী। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপ বা হালকা হাঁটাচলা মন সতেজ করে এবং একঘেয়েমি দূর করে।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, চোখ-মুখে ঠান্ডা পানির ঝাপটা দিলে ঝিমুনি কেটে যায়। এছাড়া এক কাপ গরম চা বা কফিও ঘুম তাড়াতে সহায়তা করে এবং শরীরকে করে তোলে আরও কর্মক্ষম।

পুষ্টিবিদদের মতে, খেজুর খাওয়াও দেহে শক্তি জোগায়। মরুভূমির মানুষ যেমন শুকনো খেজুর খেয়ে দীর্ঘ সময় কাজের শক্তি পান, আমরাও খেজুর খেয়ে কর্মক্ষম থাকতে পারি।

সবশেষে বলা যায়, নিয়মিত জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং সময়মতো বিশ্রামই পারে দুপুরের ঘুম ঘুম ভাব দূর করে কর্মজীবনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলতে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ