বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

নতুন জুতা পরে পায়ে ফোসকা? এড়ানোর ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নতুন জুতা পরলে প্রায়ই পায়ে ফোসকা পড়ে বা আঙুলে ব্যথা হয়। বিশেষজ্ঞরা বলছেন, কিছু ঘরোয়া উপায়ে এই সমস্যা অনেকটা কমানো সম্ভব।

পেট্রোলিয়াম জেলি বা নারিকেল তেল:

নতুন জুতা পরার আগের রাতে জুতার ভেতরের শক্ত অংশে পেট্রোলিয়াম জেলি বা নারিকেল তেল ঘষে রাখুন। সকালে কাপড় দিয়ে মুছে জুতা পরলে জুতা নরম থাকে এবং ফোসকা পড়ার সম্ভাবনা কমে। ফোসকা পড়লে তার ওপর নারিকেল তেল বা মধু লাগালে দ্রুত আরাম মিলবে।

অ্যান্টিসেপ্টিক ক্রিম:

ফোসকার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ডেজ ব্যবহার করুন। সুযোগ পেলেই জুতা খুলে পায়ে বাতাস লাগানোও উপকারী।

অ্যালোভেরা জেল:

ফোসকার ফোলাভাব ও জ্বালা কমাতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। দিনে তিনবার লাগানো যেতে পারে।

গ্রিন টি ব্যাগ:

গরম পানিতে অল্প বেকিং সোডা মিশিয়ে গ্রিন টি ব্যাগ ডুবিয়ে ঠান্ডা করে ফোসকার জায়গায় ২–৩ মিনিট রাখুন। এতে ক্ষত দ্রুত আরাম পাবে।

বরফের সেঁক:

কাপড়ে বরফ বেঁধে ফোসকার উপর ১০–১৫ মিনিট আলতো করে চাপ দিন। ব্যথা ও জ্বালা কমতে সাহায্য করবে।

এভাবে কিছু সাধারণ ঘরোয়া পদ্ধতি মেনে চললে নতুন জুতা পরার পর ফোসকা ও পায়ের ব্যথা অনেকটা কমানো সম্ভব।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ