বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


ফুলকপি খাওয়া যাদের উচিত নয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফুলকপি একটি শীতকালীন সবজি। এ সময় প্রায় সবার ঘরেই প্রতিদিন ফুলকপির কোনো না কোনো পদ খাওয়া হয়। স্বাস্থ্যকর এই সবজি বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে কাজ করে। ওজন কমানো থেকে শুরু করে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসারসহ বিভিন্ন সমস্যার সমাধান করে। তবে এর প্রতিক্রিয়াও আছে বেশ।

ফুলকপিতে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি ৬, পটাসিয়াম, কোলিন ও ফোলেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিনও খনিজ আছে। তবে ফুলকপি ডেকে আনতে পারে শারীরিক নানা সমস্যা। এর ফলে হজমের সমস্যা হতে পারে।

থাইরয়েডের সমস্যা এখন ঘরে ঘরে। যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদেরকে ফুলকপি খেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। কারণ ফুলকপি শরীরে টি-৩ এবং টি-৪ হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এই দুটি হরমোনের পরিমাণ বেড়ে গেলে থাইরয়েডের রোগীদের সমস্যা হতে পারে।

যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তারা ফুলকপি এড়িয়ে চলবেন। ফুলকপিতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে। এই পটাশিয়াম রক্ত অনেক বেশি ঘন করে তোলে। অনেক সময় রক্ত জমাটও বেঁধে যেতে পারে। তাই তারা à