বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ভিটামিন ডি সম্পর্কে ৭ তথ্য জেনে নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সূর্যালোকের সংস্পর্শে আসলে শরীর কোলেস্টেরল থেকে তৈরি করে ভিটামিন। এই কারণে ভিটামিন ডি-কে সানশাইন ভিটামিন বলা হয়। এই ভিটামিনটি আমাদের শরীরের জন্য খুবই জরুরি। ভিটামিন ডি এর অভাব প্রভাব ফেলে হাড়ের ঘনত্বে। এর ঘাটতি অস্টিওপরোসিস এবং হাড় ভাঙা রোগের কারণ হতে পারে। ভিটামিন ডি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।

১. গায়ে একেবারেই রোদ না লাগালে বা সবসময় সানস্ক্রিন ব্যবহার করলে ভুগতে পারেন ভিটামিন ডি এর অভাবে।

২. সর্বাধিক ভিটামিন ডি পেতে সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে রোদের সংস্পর্শে আসার পরামর্শ দেন চিকিৎসকরা।

৩. গবেষকরা বলছেন, রোদ থেকে পাওয়া ভিটামিন ডি শরীরে বেশি সময় ধরে থাকে।

৪. বিভিন্ন কারণে ক্লান্ত লাগতে পারে, যার মধ্যে একটি হতে পারে ভিটামিন ডি এর অভাব। মানসিক চাপ, বিষণ্ণতা এবং অনিদ্রার মতো দৃশ্যমান কারণগুলো এর সাথে সম্পর্কিত।

৫. কোষের বৃদ্ধি এবং বিভাজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি।

৬. ভিটামিন ডি শরীরে পর্যাপ্ত থাকলে ক্যালসিয়ামের পরিমাণও বৃদ্ধি পায়। ক্যালসিয়াম হাড় সুস্থ রাখে। তবে শরীরে ভিটামিন ডি অতিরিক্ত পরিমাণে থাকলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়। যাকে চিকিৎসা পরিভাষায় বলে হাইপারক্যালসেমিয়া।

৭. সামুদ্রিক মাছ, কড লিভার অয়েল, গরুর কলিজা, মাশরুম, দুধ, ডিমে মেলে ভিটামিন ডি। 

তথ্যসূত্র: ওয়েবএমডি, টাইমস অব ইন্ডিয়া

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ