বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

শীতে দাড়ির যত্ন ও সুন্দর রাখতে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

দাড়ি ইসলামী রীতিনীতির গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। নারী-পুরুষের মুখাবয়বের অন্যতম পার্থক্য এ দাড়ি। এটি আল্লাহর সৃষ্টিগত ভিন্ন ভিন্ন সৌন্দর্যের চমৎকার বিভাজন। আবশ্যকীয় ধর্মীয় বিধিবিধানের পাশাপাশি এ দাড়ির রয়েছে স্বাস্থ্যগত ও বৈজ্ঞানিক নানা উপকারিতা। আজ আমরা জানবো- শীতে দাড়ির যত্ন ও সুন্দর রাখতে যা যা করণীয় ।

১. শীতে গরম পানিতে মুখ ধোয়ার অভ্যাস থাকলে তা বাদ দিন। কারণ এইসময় গরম পানিতে মুখ ধোয়া অত্যন্ত আরামদায়ক হলেও আপনার দাড়ির জন্য তা একদমই ভালো নয়। যতই ঠান্ডা পড়ুক, গরম পানিতে মুখ পরিষ্কার করলে দাড়ি ক্ষতিগ্রস্ত হবে। গরম পানি আপনার ত্বক রুক্ষ করে দেবে, দেখা দিতে পারে চুলকানিও। তাই মুখ ধোয়ার জন্য সব সময় ঠান্ডা পানি ব্যবহার করুন। 

২. শীত যতই পড়ুক না কেন সপ্তাহে অন্তত দুইবার দাড়ি ভালো করে ধোবেন। শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে কন্ডিশনার লাগিয়ে নিন। দাড়ি যেন রুক্ষ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন।

৩. চুল যেমন আমরা আঁচড়ে পরিপাটি করে রাখি, দাড়ির ক্ষেত্রেও তেমন যত্ন দরকার। দাড়ি পরিচ্ছন্ন রাখতে ভালো করে আঁচড়ানো জরুরি। দাড়িতে তেল লাগিয়ে ভালো করে আঁচড়ে নিন। এতে তেল সর্বত্র ছড়িয়ে পড়বে। আপনার প্রতিদিনের রুটিনের মধ্যে দাড়ি আঁচড়ানো অবশ্যই রাখবেন। তাতে এই শীতেও আপনার মুখভর্তি দাড়ি থাকবে সুন্দর। অনেকেই জানেন না, দাড়িতে মাখার জন্য বিশেষ তেলও পাওয়া যায়। দাড়ির শুষ্কতা ও চুলকানি দূর করার জন্য দাড়ির তেল মাখুন। এটি আপনার দাড়ির চুলকে রাখবে মোলায়েম ও ঝকঝকে। পাশাপাশি মুখের ত্বকের শুষ্ক ভাবটাও চলে যাবে।

৪. দাড়ির জন্য বিশেষ চিরুনি পাওয়া যায়। বিভিন্ন অনলাইন শপগুলোতে পেতে পারেন দাড়ি আচড়ানোর এই বিশেষ চিরুনি। আর না পেলে বাজারে পাওয়া সবচেয়ে ছোট চিরুনি দিয়েই আচড়ে নিন আপনার দাড়ি। প্রতিদিনই চিরুনি ব্যবহার করুন।

৫. দাড়ির যত্নে ব্যবহার করা যায় বিশেষ ধরনের মলমও। তবে যাদের লম্বা দাড়ি আছে তারা এটা ব্যবহার করতে পারবেন। ছোট দাড়িতে ব্যবহার করে আরাম পাওয়া যাবে না। 

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ