বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


আগুন লাগলে ধোঁয়া থেকে বাঁচার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগুন আতঙ্কের নাম। আগুন লাগলে ধোয়া ছড়াবেই। বিশেষ করে বদ্ধ কোনো স্থানে আগুন লাগলে ধোঁয়ার প্রবণতা আরও বেশি থাকে। আর এই ধোঁয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেকেই। তবে প্রাথমিকভাবে কিছু বিষয় খেয়াল রাখলে এ থেকে পরিত্রাণও পাওয়া যায়।

চলুন আগুন লাগলে প্রাথমিকভাবে যা করবেন-

মাথা ঠাণ্ডা রাখুন

কোথাও আগুন লাগলে প্রথমেই নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা করুন। রেস্টুরেন্ট, শপিং মল বা এমন কোনো জায়গায় যদি থাকেন যেখানে ইমারজেন্সি ডোর রয়েছে তাহলে সেই দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করুন। সিঁড়ি দিয়ে নিচে নামুন। আগুন লাগার পরিস্থিতিতে ভুলেও লিফট ব্যবহার করবেন না।

আতঙ্কিত হওয়া চলবে না

আগুন লাগলে ভয় পাওয়াই স্বাভাবিক। আতঙ্কিত হয়ে গেলে মাথা ঠিকমতো কাজ করে না। ফলে হার্টবিট বেড়ে যায়। এভাবে স্ট্রোক হওয়ার শঙ্কা বেড়ে যায়। ভয় পেয়ে জোরে জোরে শ্বাস নেওয়ার ফলে আগুন থেকে বর্জিত নাইট্রোজেন ডাই অক্সাইড আমাদের নিশ্বাসে অতিরিক্ত মাত্রায় মিশে যায়। যা থেকে শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে।

ধোঁয়া থেকে দূরে

যতটা সম্ভব ধোঁয়া থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। কাপড় দিয়ে মুখ ঢাকার চেষ্টা কর