বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

শীতে শ্বাসকষ্ট এড়াতে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন শীতের সঙ্গে পাল্লা দিয়ে শ্বাসকষ্ট, হাঁপানি ও অ্যালার্জিক রাইনাইটিসের মতো শ্বাসকষ্টের সাথে লড়াই করছে বহু মানুষ। ঠান্ডা, শুষ্ক বাতাস এবং ঘরে বাইরে উড়ে বেড়ানো ধূলিকণার কারণে শীতকালে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তাই শীতে শ্বাসকষ্টের লক্ষণ, উপসর্গ, প্রতিরোধের উপায় ও চিকিৎসা সম্পর্কে জেনে রাখা উত্তম।

ঋতু পরিবর্তনের সময় ছোট, বড় সকলের শরীরেই নানা সমস্যা তৈরি হয়। ঘরে ঘরে কাশি, জ্বর, সর্দি লেগে থাকে। শীতে শ্বাসযন্ত্রেরও নানা সমস্যা তৈরি হয়। এ বিষয়ে বিশেষজ্ঞরা অনেকটাই দায়ী করছেন শীতের বাতাসকে।

তাদের মতামত অনুযায়ী, ঋতু পরিবর্তনের সময়, শীত আসার সময় আমরা বেশ কিছু সমস্যার মুখে পড়ি। শীতের বাতাস খুব শুষ্ক। ঠান্ডা বাতাস। যা শরীরকে কষ্ট দেয়।

বিশেষজ্ঞরা জানান, আমাদের শ্বাসনালির ভিতরে ছোট্ট একটা ফিল্ম থাকে। তা এই ঠান্ডা বাতাস শুকিয়ে দেয়। ঠান্ডা বাতাস শ্বাসনালিতে ধাক্কা দিলে বেশি পরিমাণে কফ তৈরি হয়। শ্বাসনালি চুপসে যায়। সিওপিডি, অ্যাজমার রোগী, ছোট বাচ্চাদের শারীরিক সমস্যায় হয়। সিওপিডির রোগীদের শীতে বাড়াবাড়ি হয়।

বিশেষজ্ঞদের ভাষ্যমতে, শীতে ঠান্ডা হাওয়া বাতাস এড়িয়ে চলা। কান, গলা ও নাক ঢেকে বাড়ির বাইরে বেরোতে হবে। প্রয়োজনে স্কার্ফ নাকে ঢাকা রাখুন। ঠান্ডা শুকনো বাতাস যখন স্কার্ফের মধ্যে দিয়ে নাকের ভেতর যাচ্ছে, তখন সেই পরিমাণ ঠান্ডা থাকছে না। যার ফলে গলার চুলকানিও কমে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ