বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

শীতে যে কারণে কাঁচা মরিচ খাবেন  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভাতের সঙ্গে একটি দুটি কাঁচা মরিচ না খেলে অনেকেরই চলে না। কিন্তু শীতে কাঁচা মরিচ খাওয়া কি ভালো? কাঁচা মরিচে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, কে, বি৬, থায়ামিন, রাইবোফ্লাবিন, নায়াসিন এবং ফলেট। এছাড়াও রয়েছে সোডিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজ উপাদান। কাঁচা মরিচে প্রচুর ডায়াটারি ফাইবার, পানি, অল্প পরিমাণে কার্বহাইড্রেট ও প্রোটিনও রয়েছে। কাঁচা মরিচে ভিটামিন সি থাকার কারণে শীতে এটি খেলে সর্দি–কাশিতে আরাম পাওয়া যায়। যাদের নাক বন্ধ হয়ে যায়, এবং শ্বাস নিতে কষ্ট হয়, তাদের জন্য কাঁচা মরিচ খাওয়া উপকারী। কেননা কাঁচা মরিচ নাক বন্ধ দূর করে।

কাঁচা মরিচে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ। এই ভিটামিন রাতকানা রোগ প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

কাঁচা মরিচ মানসিক অবসাদ দূর করতেও ভূমিকা রাখে। কেননা এটি এন্ডোরফিন ও সেরোটনিন নিঃসরণে করে, যা মানসিক অবসাদ দূর করে মনকে উৎফুল্ল রাখে।

কাঁচা মরিচে থাকে ক্যাপাসিয়াসিন নামক উপাদান, যা তাপ উৎপাদন করে। ক্যাপাসিয়াসিন দেহের বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, স্বাদ নিয়ন্ত্রণ করে। আর এভাবে ওজন কমাতেও ভূমিকা রাখে কাঁচা মরিচ। আবার ক্যাপাসিয়াসিন নামক উপাদান শরীরের ব্যথা দূর করতেও ভূমিকা রাখে।

কাঁচা মরিচে আছে ভিটামিন কে, যা রক্ত জমাট বাঁধতে দেয় না। আর রক্ত স্বাভাবিকভাবে চলাচল করলে হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকাংশেই কমে যায়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও ভূমিকা রাখে কাঁচা মরিচ। মরিচে থাকা  ক্যাপাসিয়াসিন দেহে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে যারা ইনসুলিন নেন, তাদের ইনসুলিনের পরিমাণ কম লাগে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ