বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

শরীরে যেসব ভিটামিনের অভাবে চুল পড়ে যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীরে ভিটামিনের অভাবে নানান সমস্যার জন্ম হতে পারে। এরমধ্যে অন্যতম হচ্ছে চুল পড়ার সমস্যা। বর্তমান সময়ে চুল পড়ার সমস্যায় ভুগছেন তরুণ-তরুণীদের অনেকেই। কিন্তু এই চুল পড়ার কারণ যে ভিটামিনের অভাবে হতে পারে, তা জানেন কি? চলুন জেনে নেই কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, চুল পড়ার কারণ হল শরীরে ভিটামিন ডি-এর অভাব। খুব কম মানুষই জানেন যে চুল পড়ার পিছনে ভিটামিন ডি এর অভাবে থাকতে পারে। গ্রীষ্ম হোক বা বর্ষা, শিশু হোক বা বড়, সবার চুল পড়া শুরু হয়েছে। চুল পড়ার সমস্যা বেশির ভাগ ক্ষেত্রেই নারীদের বেশি হয়ে থাকে। এই চুল পড়ার প্রধান কারণ শরীরে ভিটামিন ডি-এর অভাব। ভিটামিন ডি-এর ঘাটতিতে আমাদের হাড়ের সমস্যা থেকে শুরু করে চুল পাকার সমস্যাও দেখা যায়। শুধু তাই নয়, ভিটামিন ডি এর অভাবে চুল পাতলা হতে শুরু করে এবং ধীরে ধীরে চুল পড়া শুরু হয়।

এই ভিটামিনের মূল উৎস হল সূর্যরশ্মি, কিন্তু বিশেষ কিছু খাবারেও ডি ভিটামিন পাওয়া যায়। এক্ষেত্রে আপনি যদি প্রতিদিন কিছুটা সময় সূর্যের আলোর সংস্পর্শে থাকেন, তবে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করা যেতে পারে। শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে সকালের রোদে অন্তত ১৫ মিনিট বসুন।

এছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন। যেমন-ভিটামিন ডি-এর ঘাটতি মেটাতে পারে মাছ, মাশরুম, দুধ, কমলার রস ইত্যাদি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ