বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

দুধ ভেজাল কি না যেভাবে চিনবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাড়ির বয়স্কদের এক গ্লাস দুধ দিতেই হয়। বাচ্চার জন্যও জরুরি। কিন্তু আজকাল দুধেও মেশানো হয় ভেজাল। চকের গুড়া বা ডিটারজেন্ট—অনেক কিছুই মেশানো হয় দুধে। এই ভেজাল দুধ পেটে গেলে সমস্যা। উপকারের বদলে অপকারটাই অনেক। দোকান থেকে বিশ্বস্ত ব্র্যান্ডের যে দুধ কিনছেন তা কি আসলেই ভালো? বাড়িতেই পরখ করে নেওয়া যাবে সহজে।

বোতল ঝাঁকুনি পরীক্ষা

অল্প কিছুটা দুধ একটা বোতলে নিন। এবার বোতলটা জোরে জোরে ঝাঁকান। ফেনা উঠলে বুঝবেন দুধে ডিটারজেন্ট মেশানো আছে। আর যদি দেখেন ঝাঁকানোর পরেও ফেনা উঠছে না তাহলে বুঝতে হবে তাতে ভেজাল নেই।

মাটিতে পরখ করুন

প্যাকেট থেকে সামান্য একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে, তাহলে এ দুধ খাঁটি। অশুদ্ধ হলে মাটিতে সাদা দাগ পড়বে না। ভেজাল দুধ পরীক্ষা করার এই পদ্ধতি অনেক আগে থেকেই গ্রামে ব্যবহার করা হচ্ছে। এবার শহরেও আপনার পরীক্ষা করার সুযোগ এসে গেল।

কার্বোহাইড্রেট মিশিয়েছে কি-না

দুধ জ্বাল দিন বা গরম করার পর কি তা হলদেটে হয়ে যাচ্ছে? তাহলে এটি খাঁটি দুধ হবে না। এই দুধে কার্বোহাইড্রেট মেশানো হয়েছে। আরেকটা পদ্ধতি আছে। একটু দুধ পাত্রে নিয়ে তাতে ২ চা চামচ নুন মেশান। যদি নুনের সংস্পর্শে এসে দুধ নীলচে হয়, তা হলে বুঝবেন, এ দুধে কার্বোহাইড্রেট রয়েছে।

ইউরিয়া আছে কি-না

দুধে ইউরিয়া মেশানো আছে কি না তা ঘরোয়া উপায়ে পরীক্ষা করা কঠিন। তারপরও কাছাকাছি একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। সেজন্য এক চামচ দুধে সয়াবিন পাউডার মেশান। কিছুক্ষণ রেখে লিটমাস পেপার রাখুন। যদি লিটমাস ডোবাতেই লাল লিটমাস নীল হয়, তাহলে বুঝতে হবে দুধে ইউরিয়া মেশানো আছে।

গুঁড়ো দুধের বেলায়?

গুঁড়ো দুধেও ভেজাল মেশানো হয়। এমনিতেই এই দুধ হলদেটে। আবার কিছুটা মিহি সাদা। গুঁড়ো দুধের সঙ্গে ডিটারজেন্ট, শ্যাম্পু ইত্যাদি মিশিয়ে তৈরি করা হয় ভেজাল দুধ। গন্ধ-বর্ণ সব কিছু মিলে যায় আসল দুধের সঙ্গে। চিকিৎসকেরা বলছেন, ভেজাল দুধ বানানোর জন্য যেসব উপকরণ ব্যবহার করা হচ্ছে, তার সবটাই শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ