বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

বাড়িতেই যেভাবে তৈরি করবেন শাহী বোরহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বোরহানি অনেকের খুব প্রিয় পানীয়। বিশেষ করে ভারী খাবার খাওয়ার পরে বোরহানি না খেলে অনেকের চলেই না। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে বোরহানি তৈরি করবেন।

উপকরণ 

১. দই- এক কেজি

২. সরিষা গুঁড়া- এক টেবিল চামচ

৩. পানি- পরিমাণমতো

৪. পুদিনা পাতা বাটা- এক টেবিল চামচ

৫. জিরা গুঁড়া- এক চা চামচ

৬. কাঁচা মরিচ বাটা- দুই চা চামচ

৭. ধনে গুঁড়া- এক চা চামচ

৮. চিনি- পরিমাণমতো 

৯. আদা গুঁড়া- সামান্য 

১০. লবণ- পরিমাণমতো 

১১. শুকনা মরিচ গুঁড়া- হাফ চা চামচ   

১২. বিট লবণ- দুই চা চামচ

১৩. সাদা গোল মরিচ গুঁড়া-  সামান্য

যেভাবে তৈরি করবেন

পুদিনা পাতা ডাটাসহ মিহি করে বেটে নিন। গুঁড়া মসলার পরিবর্তে বাটা মসলা দেওয়া যাবে। এবার সরিষা সঙ্গে পানি দিয়ে দই মিশিয়ে নিন। দই ব্ল্যান্ডারে মসৃণ করে ফেটে নিন। বেশি ঘন হলে প্রয়োজনমতো পানি মিশিয়ে নেবেন। 

এবার দইয়ের সঙ্গে অন্যান্য সব উপকরণ মিশিয়ে নিন। চিনি ও লবণের পরিমাণ নিজের রুচিমতো বাড়ানো কমানো যাবে। শেষে ৩০ মিনিট রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ