বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ঈদে খাবার হজমে সমস্যা হলে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ঈদের দিন মানে খুশির দিন। অনেকেই ৩-৪ দিন ঈদের আনন্দ উদযাপন করে থাকেন। ঈদের দিনগুলোতে খাবারদাবারের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না অনেকেরই।

মিষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে অতিরিক্ত তেল, মশলা ও ঝালযুক্ত খাবারের নানা আয়োজন এ সময়ে। ফলে দেখা দেয় হজমের গন্ডগোল।  এই সমস্যা সমাধানে তাৎক্ষণিক হাতের কাছে প্রয়োজনীয় ওষুধ নাও থাকতে পারে। তবে চিন্তিত হওয়ারও দরকার নেই। পেটে গ্যাস হলে, কোষ্ঠকাঠিন্য দেখা দিলে, বমি বমি ভাব আসলে কিংবা বদহজম হলে কিছু ঘরোয়া সমাধানের মাধ্যমে সুস্থ থাকা যায়।

আদা:

হজমের জন্য আদা বেশ উপকারী। অতিরিক্ত খাওয়ার পর কয়েক টুকরা তাজা আদা সামন্য লবণ ছিটিয়ে চুষে খেতে পারেন। দুই চামচ আদার রস, এক চামচ লেবুর রস, এক চিমটি লবণ পানিতে মিশিয়ে এই মিশ্রণটিও সেবন করতে পারেন। কিংবা এক কাপ গরম পানিতে দুই চামচ আদার রস ও এক চামচ মধু মিশিয়ে পান করলেও হজমে সহায়তা করবে।

দারুচিনি:

হজমের সমস্যা দেখা দিলে একটুকরা দারুচিনি ভালো করে চিবিয়ে রস খেতে পারেন। এতে বদহজমের সমস্যা দূর হবে।

জিরা:

বদহজম নিয়ন্ত্রণে তাৎক্ষণিক কাজ করে। এক গ্লাস পানিতে সামান্য জিরা মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে খেতে পারেন। এতে তাৎক্ষণিক বদহজমের সমস্যা দূর হবে। কিংবা খাবার গ্রহণের পর বা পেটে গ্যাস অনুভব করলে একমুঠো জিরা চাবাতে থাকুন।

মৌরি:

বদহজম, গ্যাস বা পেট ফোলা সমস্যায় মৌরি সাহায্য করতে পারে। মৌরি চায়ে চুমুক দিন। কিংবা কিছু মৌরি চাবাতে থাকুন, এটি হজমে সাহায্য করে, গ্যাস কমায় এবং বমি বমি ভাব কমায়।

আপেল সিডার ভিনেগার:

হজম প্রক্রিয়া সচল রাখতে অ্যাপেল সিডার ভিনেগার বেশ কার্যকর। এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, এক কাপ গরম পানি এবং এক টেবিল চামচ মধুর মিশ্রণ বদহজম উপশম করবে এবং পেটের গ্যাস দূর করবে। বুকজ্বালা জনিত অস্বস্তি কমাতেও এর ভূমিকা রয়েছে।

তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ