বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


রোজার আগে বাটা মসলা সংরক্ষণ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

রমজান শুরুর আগেই বেশিরভাগ গৃহিণীরা যাবতীয় মসলা আগে থেকেই সংরক্ষণ করে রাখেন। বিশেষ করে আদা, রসুন, পেঁয়াজ কিংবা কাঁচা মরিচ বেটে তা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার চেষ্টা করেন তারা। এতে রান্না আরও সহজ হয়।

তবে অনেকেই ভুল পদ্ধতিতে সংরক্ষণ করেন, ফলে কিছুদিন পরেই দেখা যায় বাটা মসলাগুলো নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে কীভাবে সেগুলো সঠিক উপায়ে সংরক্ষণ করবেন তা জেনে নিন-

সমপরিমাণ আদা ও রসুন একসঙ্গে ব্লেন্ড করুন। দেড় কাপ আদা ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে নিন। দেড় কাপ রসুনের খোসা ছাড়িয়ে কোয়া আলাদা করুন। ব্লেন্ডারে আদা ও রসুন একসঙ্গে দিয়ে দিন।

২ চা চামচ লবণ ও ২ টেবিল চামচ রান্নার তেল দিন। মিশ্রণটি ভালো করে ব্লেন্ড করে নিন। পানি না দেওয়াই ভালো। চাইলে পাটায় বেটে নিতে পারেন আদা-রসুন।

সেক্ষেত্রে আদা-রসুন বেটে তারপর তেল ও লবণ মেশাবেন।

 

একইভাবে কাঁচা মরিচ, পেঁয়াজ ইত্যাদি মসলাও বেটে সংরক্ষণ করতে পারেন।

এরপর মুখবন্ধ বয়ামে করে আদা-রসুন বাটা রেখে দিà¦